২৫০ বোতল ফেন্সিডিল সহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব ১০

0
124

“চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে”   মাদক নির্মূলে র‌্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।

Advertisement

এরই ধারাবাহিকতায় গতকাল ২৬ জুন ২০২৪ খ্রিঃ তারিখ বিকাল আনুমানিক ১৭:৩০ ঘটিকায় র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেলার কুমারখালী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক *৭,৫০,০০০/- (সাত লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মূল্যমানের ২৫০ (দুইশত পঞ্চাশ) বোতল ফেনসিডিলসহ* ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ বাদশা শেখ (৪০), পিতা-মৃত আবুছদ্দিন, সাং-বিশ্বনাথপুর, থানা-মুজিবনগর, জেলা-মেহেরপুর ও

২। মোঃ মামুন হোসেন (২৮), পিতা-মোঃ ফরজ মন্ডল, সাং-সাহেবনগর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে মাদক বহনে ব্যবহৃত ০২টি মোটরসাইকেল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে কুষ্টিয়া, ফরিদপুর ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here