মো:ফজলুরঃ রাজধানী দক্ষিণখান (চৈতি গার্মেন্টস সংলগ্ন) তানযীমুল উম্মাহ হিবর্য মাদ্রাসা লেন এলাকা থেকে ছুমাইয়া (৬ মাস) নামের একটি শিশু কন্যা নিখোজ nq। এ ঘটনা ঘটে আজ শুক্রবার কাল ১১ টার সময় বলে সূত্রে জানতে পারযায়। সরেজমিনে তথ্য নিয়ে জানতে পারযায় সাথি (২৫)নামে এক মহিলা দীর্ঘ ৩ মাস ধরে ছুমাইয়াদের এলাকায় বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতেন তারপার থেকে ছুমাইয়াদের পরিবারের সাথে সম্পর্ক গড়ে ওঠে। আজ ৯ মার্চ সকালে ছুমাইয়াদের বাসায় সাথি গেলে তখন ছুমাইাকে সাথি কোলে নিয়ে ঘরের বাহিরে ঘুরতে বের হয় এর পর থেকেই ছুমাইয়া নিখোজ হয়। দক্ষিনখান থানার পুলিশ খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে এসে অনুসন্ধান করে।এদিকে ছুমাইয়ার বাবা আজিজুল (২২) ও মা মোসাম্মৎ খাদিজা আক্তার (২০) তারা ৬ মাসের ছুমাইয়াকে নিয়ে তানযিমুল উম্মাহ মাদ্রাসা লেন হাওলাদারে বাড়িতে ভাড়া থাকতেন। তাদের গ্রামের বাড়ি ময়মানসিং,ত্রিশাল,তালতলা,বর্মা থানাধীন। এদিকে এলাকাবাসি নিকট থেকে তথ্য নিয়ে জানাযায় অপহরন কারি সাথির গ্রামের বাড়ি জয়পুর হাট হিলি। দক্ষিণখান থানা ওসি তপন চন্দ্র সাহ্ গণমাধ্যম কর্মীদের বলে,চারিদিকে ওয়ারলেস মেসেজ পাঠানো হয়ে।চুরি হওয়া ছুমাইয়াকে উদ্ধারের চেষ্ঠা চলছে।
এদিকে চারদিকে প্রশাসনের কড়া তৎপরতায় তথ্য পাওয়া যায় হারিয়ে যাওয়া ৬ মাসের শিশু কন্যা ছুমাইয় জয়পুর হাট সদর থানাধীন এলাকায় অপহরনকারি সাথির সাথে এ তথ্য জানার সঙ্গে সঙ্গে গত ১১ মার্চ শনি বার দক্ষিণখান থানার ওসি তপন চন্দ্র সাহ একটি পুলিশের টিম পাঠান জয়পুর হাট এবং ৬ মাসের ছুমাইয়াকে উদ্ধার করে জয়পুর হাট সদর থানা এলাকা থেকে। উক্ত উদ্ধারকৃত অভিযানে ছিলেন দক্ষিণ খান থানার এস আই ফায়জুল,এসআই মোমিন,এএসআই দুলাল ও পুলিশের মহিলা কনেষ্টোব সামসুর নাহার। এ উদ্ধারের পরে দক্ষিণখান থানার এএসআই দুলাল বলে হারিয়ে যাওয় ৬ মাসের শিশু ছুমাইয়াকে উদ্ধার করে তার মা-বাবার কাছে ফেরত দেওয়া হয়ে। বর্তমান ছুমাইয় এখন সুস্থ। এবং সেই সাথে অপহরনকারি সাথিকে গ্রেফতার করেছে দক্ষিণ খান থানা পুলিশ। অপহরনকারি সাথির বিরুদ্ধে শিশু অপহরন মামলা হবে।

