২০লাখ টাকা জরিমানা ট্রাফিক আইন অমান্যকারীদের

0
570

 

Advertisement

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রেপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। রোববার দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান নিয়মিতভাবে চালানো হয়। ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, অভিযানকালে ২ হাজার ৮৭০টি মামলা ও ২০ লাখ ২৭ হাজার ৫৫০ টাকা জরিমানা করা হয়।

 

এ সময় ২৬টি গাড়ি ডাম্পিং ও ৭৯৭টি গাড়ি রেকার করা হয়েছে। ট্রাফিক বিভাগ সূত্রে আরো জানা যায়, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ২৪৫টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে ৪৪টি, হুটার ও বিকন লাইট ব্যবহারের জন্য ৬টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১৫টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এছাড়াও ট্রাফিক আইন অমান্য করার কারণে ৯৬৯টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৮৮টি মোটরসাইকেল আটক করা হয়। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় ৫৩টি ভিডিও মামলা ও সরাসরি ১৭টি মামলা দেয়া হয়েছে।

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here