১ হাজার ৬৩ বোতল ফেন্সিডিলসহ যুবক আটক

0
572

ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের ঝাউখোলা গ্রাম থেকে ১ হাজার ৬৩ বোতল ফেন্সিডিলসহ মোঃ ওবায়দুর খান (২০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। সে ঝাউখোলা গ্রামের জনৈক মোঃ বিল্লাল খানের ছেলে।

Advertisement

র‌্যাবের ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান, শনিবার সকালে ওবায়দুরকে ১ হাজার ৬৩ বোতল ফেনসিডিল সহকারে হাতেনাতে আটক করা হয়। সে দীর্ঘদিন যাবৎ ভারত-বাংলাদেশের দক্ষিণ পশ্চিম সীমান্তবর্তী এলাকা হতে ফেন্সিডিল সংগ্রহ করে পাইকারী ভিত্তিতে ফরিদপুরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে। আটককৃত আসামীকে উদ্ধারকৃত ফেন্সিডিলসহ ফরিদপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে কোতয়ালী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here