১ লাখ ইয়াবাসহ ১ জনকে আটক করেছে পুলিশ

0
555

যাত্রীবাহী হাইয়েস গাড়ীর অতিরিক্ত চাকার ভেতর লুকিয়ে পাচারকালে ১ লাখ ইয়াবাসহ ১ জনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয় ইয়াবা বহনকারী স যার নং- চট্ট মেট্রো-ছ-১১-১৪৫৮। শুক্রবার (১৭ আগস্ট) বিকাল ৩ টার দিকে অভিযান চালানো হয়। আটক পাচারকারী চালকের নাম মোঃ বেলাল (৩৫)। সে উখিয়া পালংখালী এলাকার হামিদুল হকের ছেলে।

Advertisement

রামুর তুলাবাগান হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুজাহিদুল ইসলাম বলেন, কক্সবাজার হাইওয়ে সড়কের তুলাবাগান চেকপোস্টে ডিউটি কালে টেকনাফ হতে কক্সবাজারের দিকে আসা হাইয়েস (চট্ট মেট্রো-ছ-১১-১৪৫৮) তল্লাশি চালানো হয়। এ সময় অতিরিক্ত চাকার ভেতর থেকে লাখ ইয়াবা উদ্ধার করা হয়। গাড়ীসহ আটক করা হয় চালক মোঃ বেলালকে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here