১৩-১৫ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধ এলাকায় প্রবেশ নিষেধ

0
479

‘মহান বিজয় দিবস ২০২০’ উদযাপন উপলক্ষে ১৩ ডিসেম্বর (রোববার) থেকে ১৫ ডিসেম্বর (বুধবার) পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধ এলাকায় সর্বসাধারণের প্রবেশ নিষেধ ঘোষণা করা হয়েছে।

Advertisement

শনিবার (১২ ডিসেম্বর) এক তথ্য বিবরণীতে এ কথা বলা হয়।

তথ্য বিবরণীতে বলা হয়, মহান বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত এর অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।

এছাড়া ১৬ ডিসেম্বর প্রত্যূষে আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here