১১ বছরের ছেলেই আমাকে জোয়ের কাছে পৌঁছে দিয়েছে

1
803

শ্বশুরবাড়ির নির্যাতন থেকে বাঁচাতে মাকে তার রূপান্তরিত (সার্জারির মাধ্যমে মেয়ে থেকে ছেলে হওয়া) প্রেমিকের হাতে তুলে দিয়েছে ১১ বছরের ছেলে। ঘটনাটি ভারতের বর্ধমান শহরের।

Advertisement

 

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় ১১ বছরের ছেলেকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসেন বর্ধমান শহরের বাসিন্দা ওই নারী। অপেক্ষা করছিলেন তার প্রেমিক টালিগঞ্জের বাসিন্দা জো দত্ত। সেক্স রি-অ্যাসাইনমেন্ট সার্জারির পর নাম বদলে তাপসী দত্ত থেকে জো হয়েছেন তিনি। ওই নারী বলেন, ‘‘১১ বছরের ছেলেই আমাকে জোয়ের কাছে পৌঁছে দিয়েছে। তারপর কলকাতা আসি। সেদিন রাতেই ভবানীপুর থানায় লিখিতভাবে তিনি পুলিশকে জানিয়েছিলেন, শ্বশুরবাড়ির অত্যাচারের কারণে বাধ্য হয়ে তিনি বাড়ি ছেড়েছেন। আপাতত জো এবং মানবাধিকার কর্মী রঞ্জিতা সিনহার ‘ছত্রছায়ায়’ তিনি থাকছেন। রঞ্জিতা বলেন, ‘“সমস্ত ঘটনাই পুলিশের কাছে জানানো হয়েছে। ওই মহিলার শ্বশুরবাড়ি খুব প্রভাবশালী।” প্রেমিকের ফোন থেকে কলকার নিউজ পোর্টাল ‘এবেলা’কে ওই মহিলা বলেন, ‘‘দিনের পর দিন শ্বশুরবাড়িতে অত্যাচারিত হয়েছি। বাপের বাড়িতে বলার পর তারা মানিয়ে নেওয়ার পরামর্শ দেন। বছরখানেক আগে ফেসবুকের মাধ্যমে আমার সঙ্গে জোয়ের পরিচয় হয়। দুর্দিনে ও আমার পাশে ছিল। ডিভোর্স পাওয়ার পর ছেলেকে নিয়ে জোয়ের সঙ্গেই থাকব।জেসপ ভবনে কৃষি দফতরের কার্যালয়ে অস্থায়ী পদে চাকরি করেন জো। তার কথায়, “ছেলেকে স্কুলে দিতে আসার সময় ও আমার সঙ্গে মাঝেমধ্যে দেখা করত। ওর শ্বশুরবাড়ির লোকেরা আমাদের সম্পর্কের কথা জেনে ফেলে। শনিবার ওরা আমার টালিগঞ্জের বাড়িতে আসে। আমার বিরুদ্ধে অপহরণের অভিযোগ করেছে। প্রাণ সংশয় থাকায় আমিও বাড়িতে থাকছি না। ভবানীপুরের একটি মানবাধিকার সংগঠনের সাহায্যে তারা আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here