১১৭৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
490

রাজশাহী প্রতিনিধি: গতকাল ১২ আগস্ট ২০২০ তারিখ ১২.৩৫ ঘটিকায় র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা, র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে পাবনা জেলার সাথিয়া থানাধীন মাইবাড়ীয়া গ্রাম হতে আসামী মাদক ব্যবসায়ী মোঃ ফারুখ হোসেন (৩৮) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ফারুখ পাবনা জেলার সাঁথিয়া থানার উত্তর সোলাইবাড়িয়া গ্রামের আরশাদ প্রামানিকের ছেলে।গ্রেফতারের সময়  ফারুখের নিকট হতে ১১৭৫ পিচ্ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ধ

Advertisement

ৃত আসামীকে র‌্যাবের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। ধৃত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার সাঁথিয়া থানায় এজাহার দায়ের করে মাদক আইনে মামলা রজু করা হয় বলেন জানান র‌্যাব-১২।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here