১১০পিস ইয়াবা, ৭৮ বোতল বিদেশী মদ, ৪টি মোবাইল ও নগদ ১৬’হাজার ৫’শ টাকাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

0
530

বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ১১০পিস ইয়াবা, ৭৮ বোতল বিদেশী মদ, ৪টি মোবাইল ও নগদ ১৬’হাজার ৫’শ টাকা উদ্ধার করা হয়।

Advertisement

বুধবার দুপুর দেড়টার দিকে এ তথ্য জানায় র‌্যাব-১১। আটককৃতরা হলো, চৌমুহনীর গনিপুর গ্রামের আবুল খায়েরের ছেলে ইব্রাহিম খলিল (২৮), আব্দুল খালেকের ছেলে মো. ফারুক (৪৫), নরোত্তমপুর এলাকার মৃত রফিক উল্যার ছেলে মো. আনোয়ার (২৮) ও লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরপোড়াগাছা গ্রামের তছির আহম্মদের ছেলে মো. সুমন (২৫)। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার দিবাগত রাতে বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ছাতারপাইয়া সড়কের পাশের খোকন মিয়ার বিসমিল্লাহ পোল্টি খামারে অভিযান চালায় র‌্যাব। এসময় ঘটনাস্থল থেকে ইয়াবা, মোবাইল ও মাদক বিক্রির নগদ টাকা’সহ ৪ মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য মতে পাশের একটি পুকুরে তল্লাশী চালিয়ে বিভিন্ন ব্রান্ডের বিদেশী মদ উদ্ধার করা হয়। র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক এএসপি মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here