১০০ কোটি টাকা মূল্যমানের কারেন্ট জাল জব্দ : আটক ১৯

0
8502

আরিফুল ইসলাম : মুন্সিগঞ্জ সদর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০০ কোটি ২০ লক্ষ ৪৫ হাজার টাকা মূল্যমানের বিপুল পরিমান অবৈধ কারেন্ট জাল জব্দসহ ১৯ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

Advertisement

 মঙ্গলবার (৯ মার্চ) রাত ২:৩০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান পাগলা ও স্টেশান গজারিয়া কর্তৃক মুন্সিগঞ্জ সদর থানার মুক্তারপুর ব্রীজ সংলগ্ন ফিরিঙি বাজার, পঞ্চসার, গুশাইবাগ, দূর্গাবাড়ি, বাস্তহারা এলাকার দশটি কারখানায় অভিযান পরিচালনা করে ১৯ জন অবৈধ করেন্টজাল ব্যবসায়ীকে আটক করা হয়। এসময়ে ০৩ কোটি ৩৪ লক্ষ ১হাজার ৫০০ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। 

মঙ্গলবার (৯ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

মুন্সিগঞ্জে এক প্রেস ব্রিফিংয়ে কোস্ট গার্ড ঢাকা জোনের জোনাল কমান্ডার এ টি এম রেজাউল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশান কমান্ডার পাগলা লেঃ এম আশমাদুল এর নেতৃতে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় উক্ত এলাকার দশটি কারখানা (তম্নয় ফিসিং নেট ইন্ডাঃ লিঃ, হাবিব ফিসিং নেট ইন্ডাঃলিঃ, জয়নাল ফিসিং নেট ইন্ডাঃলিঃ, রহিম ফিসিং নেট ইন্ডাঃলিঃ জয়নাল ফিসিংনেট ইন্ডাঃ সুমন ফিসিংনেট ইন্ডাঃ বাচ্চু ছৈয়াল ফিসিংনেট ইন্ডাঃ, মানিক ফিসিংনেট ইন্ডাঃ, খোকন ফিসিংনেট ইন্ডাঃ, মের্সাস তালুকদার ফিসিংনেট ইন্ডাঃ ও একতা ফিসিংনেট ইন্ডাঃলিঃ) থেকে সর্বমোট ০৩ কোটি ৩৪ লক্ষ ১হাজার ৫০০ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ১০০কোটি ২০লক্ষ ৪৫ হাজার টাকা। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ টিপু সুলতান, মোঃ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শিহাবুল আরিফ (সহকারী কমিশনার-ট্রেজারী শাখা)।

আটককৃত আসামীসহ জব্দকৃত জালগুলো পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও অবৈধ কারেন্ট জাল দিয়ে মৎস্য ধরা রোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here