১কেজি মুলা ফ্রি, ১ কেজি গরুর মাংসে

0
774

অবিশ্বাস্য ব্যাপার ৪৬০ টাকা কেজি দরের গরুর গোশত রাতারাতি ৩৬০ টাকায় নেমে এসেছে। শহরজুড়ে মাইকিং করে বিক্রি করা হচ্ছে  গোশত। কে কত টাকা কমে গোশত বেঁচতে পারে তা নিয়ে প্রতিযোগিতায় নেমেছেন ব্যবসায়ীরা। গোশতের দাম বেড়ে যাওয়ায় চরম মন্দার মুখে পড়া ব্যবসার

Advertisement

চাকা ঘুরাতে শহরের কয়েকজন গোশত ব্যবসায়ী গরুর গোশতের পরিবর্তে মহিষের গোশত বিক্রি শুরু করেন। প্রথম দিকে খুব একটা সাড়া না মিললেও পিক-আপ ভ্যানে রুষ্টপুষ্ট মহিষ নিয়ে শহর জুড়ে প্রচারণা চালান। পরে ৩৪০ টাকা কেজি দরে গোশত বিক্রি ব্যপক সাড়া ফেলে। মুহুর্তে এর প্রভাব পরে গরুর গোশত ও মাছের বাজারে। শুরু হয় গোশত ব্যবসায়ী সিন্ডিকেটের নানা রকম ফন্দিফিকির ও ভয়ভীতি প্রদর্শন। এতেও কোন কাজ না হওয়ায় শেষে গরুর গোশত বিক্রেতাদের মাঝে শুরু হয় প্রতিযোগীতা। কে কত কম দামে গোশত বিক্রি করতে পারে। আজ বুধবার নীলফামারী শাখামাছা বাজারে গিয়ে দেখা গেছে অনেক ব্যবসায়ী ব্যবসা গুটিয়ে নিলেও কেউ কেউ মাইকিং করে ৩৬০ টাকা দরে গোশত বিক্রি করছেন। তবে উকিলের মোড় এলাকার ব্যবসায়ীরা ক্রেতা টানতে শুরু করেছেন নতুন ফন্দি। ১ কেজি গোশতের সাথে ১কেজি মুলাও ফ্রি দিচ্ছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here