০৮ বছর ধরে পলাতক ৭ মামলার আসামী র‍্যাবের হাতে গ্রেফতার

0
171

ফরিদপুরের কুখ্যাত মাদক সম্রাট যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত দীর্ঘ ০৮ বছর ধরে পলাতক আসামী মো: আজাদ মিয়া’কে ফরিদপুরের কোতোয়ালী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০, সিপিসি-৩,  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।  গতকাল ০৯ ফেব্রæয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক সকাল ১০:০০ ঘটিকায় র‍্যাব -১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতোয়ালী থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ফরিদপুর জেলার মধুখালী থানার মামলা নং-১৯, তারিখ-২২/০৫/২০১৬ খ্রিঃ ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৩(খ); মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ০৮ (আট) বছর ধরে পলাতক আসামী মোঃ আজাদ মিয়া (৪৮), পিতা-হাবুল্লা মিয়া, সাং-নেছরদিয়া, থানা-মধুখালী, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করে। 
 গ্রেফতারকৃত আসামী উল্লেখিত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর বিভিন্ন সময় বিজ্ঞ আদালত হতে জামিন নিয়ে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়। আসামীর নামে পূর্বে আরো ৭ টি মামলা ছিল বলে জানা যায়।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here