হিন্দু ধর্ম নিয়ে ‘কটূক্তি’, ৫৭ ধারায় আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা

0
4565

হিন্দু ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে সাংবাদিক ও শিক্ষক আনিস আলমগীরের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে বাদী হয়ে মামলাটি

Advertisement

করেছেন আইনজীবী সুশান্ত কুমার বসু। বিচারক কে এম সাইফুর রহমান মামলাটি তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। আদালতের সরকারি কৌঁসুলি নজরুল ইসলাম শামীম এ বিষয়ে এনটিভি অনলাইনকে জানিয়েছেন। মামলার বাদীপক্ষের আইনজীবী তাপস কুমার পাল জানান, গত ২২ জানুয়ারি সরস্বতী পূজার দিন আনিস আলমগীর তাঁর ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন, যাতে তিনি হিন্দু ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এতে হিন্দু ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত লাগায় বিচার চেয়ে আদালতে মামলা করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here