হিজলায় এমপি পংকজ নাথের রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত

0
385

বরিশাল প্রতিনিধী: বরিশালের ৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাদ আসর হাজী মার্কেটে স্বেচ্ছোসেবক লীগ এর কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

Advertisement

দোয়া ও মিলাদ অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মুন্সী মোহাম্মদ ইসহাক আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ দেলোয়ার হোসেন, শ্রমীকলীগ নেতা জসিম বেপারী, গুয়াবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী ওয়াহিদ, গুয়াবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন সরদার, স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী কাসেম বিন টেনু, পলাশ দাস, কাজী মহসীন, গুয়াবাড়িয়া ইউনিয়ন পূর্ব ছাত্রলীগের সভাপতি মোঃ মোস্তফা কামাল সাদ্দাম, সাধারণ সম্পাদক কাজী হানিফ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন নরসিংহপুর গাজীবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা ইব্রাহীম।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here