হাত-পা বেঁধে উলঙ্গ করে এক বাবাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 43302

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (43302, 'post_views_count', '0')

0

ভোলার লালমোহন উপজেলায় বিএনপি ও সন্ত্রাসী আখ্যা দিয়ে শত শত মানুষ ও দুই মেয়ের সামনে হাত-পা বেঁধে উলঙ্গ করে এক বাবাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। আর সেই নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। নির্যাতিত বাবার নাম জসিম।

Advertisement

এ ঘটনায় রোববার রাতে অভিযুক্ত হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হাসান চিহ্নিত ইয়াবা কারবারি ও ডাকাতি মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। মোটরসাইকেলচালক জসিম ইয়াবা বিক্রি করতে অস্বীকার করায় তাকে নির্যাতন করেন উপজেলার কালমা ইউনিয়নের হাসান। এর পরই ভিডিওটি ছড়িয়ে দেয়া হয় ফেসবুকে।

নির্যাতিত জসিম উপজেলার ডাওরি বাজারে একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল মুন্নাফের ছেলে। তিনি পেশায় মোটরসাইকেল চালক। অভিযুক্ত হাসান কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মিস্ত্রি বাড়ির আবু ড্রাইভারের ছেলে। ভিডিওটিতে দেখা গেছে, মোটরসাইকেলচালক জসিমকে শত শত মানুষ ও তার দুটি মেয়ের সামনে নির্যাতন করা হচ্ছে।

জানা গেছে, মোটরসাইকেলচালক জসিমকে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রির জন্য নানাভাবে প্রস্তাব দিয়ে আসছিলেন হাসান। জসিম ওই প্রস্তাবে রাজি না হলে ডাওরিবাজারে জনসম্মুখে উলঙ্গ করে তার দুটি শিশুসন্তানের সামনে বিএনপি ও সন্ত্রাসী আখ্যা দিয়ে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্মমভাবে নির্যাতন করেন।

লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর জানান, ভিডিওটি ২০১৮ সালের। হাসানকে রোববার ডাকাতি মামলায় গ্রেপ্তার করার পর এ ভিডিওটি ছাড়া হয়েছে। এদিকে জসিমকে নির্যাতনের ভিডিওটি ছড়িয়ে পড়লে সর্বত্র নিন্দার ঝড় বইতে শুরু করেছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here