হাতির আক্রমণে প্রাণ গেলো যুবকের

8
750

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাতির আক্রমণে মনিলাল দেবনাথ (২৭) এক যুবক নিহত হয়েছে । শনিবার রাত ১১ টায় উপজেলার গন্ধর্বপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।

Advertisement

 

নিহত যুবক ওই গ্রামের মঞ্জু দেবনাথের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত এক মাউথ হাতিটিকে মনিলালের বাড়ির পাশে দুই পায়ে সিকলে বেঁধে বাজারে চা পান করতে যায়। এই সময় মনিলাল হাতিটিকে দেখতে গেলে হাতি সুর দিয়ে টেনে নিয়ে তাকে আছড়ে মেরে ফেলে। এ অবস্থায়ই মনিকে শ্রীমঙ্গল সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করন। এদিকে হাতির আক্রমণে মনিলাল মারা যাওয়ার খবর পেয়ে হাতির মাহুত পালিয়ে যায়। শ্রীমঙ্গল থানার ওসি কে এম নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মনিলাল মৌলভীবাজারে একটি মুদি দোকানে চাকরি করতো। কাকাতো বোনের বিয়েতে বাড়ি এসেছিল। এ ব্যাপারে শ্রীমঙ্গল বন অফিসের রেঞ্জ কর্মকর্তা মো: মোনায়েম জানান, খবর পেয়ে রাতেই তারা ওই গ্রামে যান। তিনি বলেন হাতিটিকে মাটিতে রড ডুকিয়ে এর মধ্যে কাটাওয়ালা সিকল দিয়ে বেঁধে রাখা। নিহত মনিলাল রাতে হাতির পিঠে উঠতে গেলে হাতির পায়ে শিকলের আঘাত অনুভব করে বিরক্ত হয়ে শুর দিয়ে তাকে টেনে নিয়ে মেরে ফেলে। তবে এই হাতির মালিক কে এখন তারা জানতে পারেননি। বেশ কয়েকজন হাতির মালিককে তারা ফোন করলে সবাই অস্বীকার করে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here