হাজী মোঃআব্দুল মজিদ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়ের মাঝে ত্রাণ বিতরণ

0
441

চৌদ্দগ্রাম(কুমিল্লা)প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের হাজী মোঃআব্দুল মজিদ ফাউন্ডেশনের উদ্যোগে নগদ টাকাসহ ত্রাণ বিতরণ করা হয় । করোনা মহামারীতে অসহায়,দুস্থ, কর্মহীন অস্বচ্ছল পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল ও নগদ টাকা বিতরণ করা হয় । সোমবার অস্বচ্ছল পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ ও নগদ টাকা বিতরন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্ঠা হাজী মোঃআব্দুল মজিদ, প্রতিষ্ঠাতা নূর মোহাম্মদ রনি, ফাউন্ডেশনের পরিচালক মোঃ সামছুল হক বকুল,সাবেক মেম্বার মোঃ সৈয়দ আহম্মেদ, বিশিষ্ট সমাজ সেবক আসাফউদ্দৌলা পলাশ ও মোঃইউসুফ আবদুল্লাহ এবং মোঃইমরান ফরহাদ প্রমুখ।

Advertisement

উল্লেখ্য, গরীব দুখী, অসহায়, অস্বচ্ছল পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ২০২১ সালে হাজী মোঃআব্দুল মজিদ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here