হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামকে বিশাল গণসংবর্ধনা দেন সিএনজি মালিক শ্রমিক পরিবারের পক্ষ থেকে

0
622

হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিলেট বিভাগের শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সিএনজি মালিক শ্রমিক পরিবারের পক্ষ থেকে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলামকে বিশাল গণসংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল রোববার সকাল ১১ টায় শহরের মোহনপুরস্থ জেলা সিএনজি স্ট্যান্ডে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় সিএনজি মালিক শ্রমিক পরিবারসহ সকলের ফুলেল ভালবাসায় সিক্ত হন মোতাচ্ছিরুল ইসলাম।

Advertisement

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি ও জেলা সিএনজি মালিক সমিতির উপদেষ্টা নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, উপদেষ্টা রাসেল চৌধুরী, পইল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ, লস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরো,সংবর্ধিত ব্যক্তিত্ব মোতাচ্ছিরুল ইসলাম বলেন।

আমি আপনাদের দেয়া ভালবাসায় সিক্ত হয়েছি। আমি আজীবন আপনাদের পাশে থেকে সেবা করে যেতে চাই, এসময় সভা পরিচালনা করেন, জেলা সি এনজি শ্রমিক ইউনিয়নের, সাধারণ, সম্পাদক তানভীর আহমেদ জুয়েল।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here