হবিগঞ্জ সদর উপজেলায় প্রকৃত ভূমিহীন ব্যতীত প্রভাবশালী ও ধনাঢ্য ব্যক্তিবর্গ ভূমিহীনদের জায়গা ভোগদখল করে বসবাস করিতেছেন একই পরিবারে ২২ শতক জায়গা স্থায়ী বন্দোবস্ত নিয়াছেন

0
739

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার সদর উপজেলার পশ্চিম ভাদৈ বাইপাস রোড এলাকায় সরকারি খাস জমি একই পরিবারের ৩ ধনাঢ্য ব্যক্তির নামে স্থায়ী বন্দোবস্ত নিয়াছেন এবং ঘর বাড়ী তৈয়ার করিয়া বসবাস করিতেছেন। যাহা উক্ত বিষয়টি এলাকাবাসী মারাত্মকভাবে ক্ষুব্ধ হইয়াছে। উক্ত বিষয়টি এলাকা বাসীর কাছে জানতে চাহিলে এলাকাবাসী জানান যে, ৩নং তেঘরিয়া ইউনিয়নের মোঃ আব্দুল মতিন এর স্ত্রী মোছাঃ সুফিয়া খাতুন পিতা-মৃত ছিদ্দিক আলী তাহার নামে ৮ শতক জায়গা স্থায়ী বন্দোবস্ত নিয়াছেন এবং মোঃ আব্দুল কদ্দুছ পিতা-মৃত আঃ গফুর, সাং-পূর্ব তেঘরিয়া তাহার নামে ৯ শতক জায়গা বন্দোবস্ত নিয়াছেন এবং মোঃ সফিকুল ইসলাম পিতা-মৃত আঃ গফুর সাং-পূর্ব তেঘরিয়া তাহার নামেও ৫ শতক সরকারি খাস ভূমি স্থায়ী বন্দোবস্ত নিয়াছেন। যাহা এলাকাবাসী ভীষণভাবে ক্ষুব্ধ হইয়াছেন।

Advertisement

এরই পরিপ্রেক্ষিতে এলাকার মানুষের শান্তিপ্রিয় মানুষের সঙ্গেঁও তারা খুবই খারাপ আচরণ করিতেছেন। তাই উক্ত বিষয়টি হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। এলাকাবাসী আরও জানান যে, উক্ত বিষয়টি যথাযথ পদক্ষেপ গ্রহণ না করা হইলে যেকোন সময়ে বড় ধরনের আইন শৃংখলার অবনতি ঘটিতে পারে।
তপশীল ঃ
হবিগঞ্জ জেলার হবিগঞ্জ থানার অন্তর্গত আনন্দপুর মৌজা ১নং খতিয়ানের মোট ২২ শতক জায়গা স্থায়ী বন্দোস্ত দেওয়া হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here