হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দালালদের প্রতারণা দিন দিন বৃদ্ধি পাচ্ছে,এতে প্রশাসনের ভূমিকা দৃঢ় গতিতে চলছে

0
816

অপরাধ বিচিত্রা-হবিগঞ্জ প্রতিনিধি॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দালালদের প্রতারণা দিন দিন বেড়েই চলছে। সদর হাসপাতালে দিন দিন দালালদের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ তাহাদের সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। গ্রামগঞ্জ থেকে আসা রোগীদেরকে ভুল বুঝাইয়ে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছেন কতিপয় দালালরা।

Advertisement

সম্প্রতি হাসপাতালের একটি জরুরি সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি ও হবিগঞ্জ-লাখাই’র আসনে এমপি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির মহোদয় দালালদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেন। কিন্তু এই আদেশ উপেক্ষা করে কতিপয় হাসপাতালের কর্মচারীদের যোগসাজসে দালালরা অবাধে বিচরণ করছে। রোগীরা আসলেই দালালরা টানা হেচড়া করে নিয়ে যাচ্ছে বিভিন্ন প্রাইভেট হাসপাতালে। আবার কেউ কেউ তাদের প্রলোভন শুনে টাকা পয়সাও খোয়াচ্ছেন। এ নিয়ে প্রায়ই রোগীর সাথে দালালদের বাক-বিতন্ডা এমনকি দস্তাদস্তিও সংঘর্ষে জড়িয়ে পড়ছেন।
বিষয়টি প্রশাসনের মধ্যে আলোচনা সৃষ্টি হলেও হবিগঞ্জ সদর মডেল থানা সামনে থেকেও দালালরা নির্বিকে তাদের প্রতারণা চালিয়ে যাচ্ছেন। এতে প্রশাসন নিরব ভূমিকা পালন করছেন।
এ ব্যাপারে সাধারণ জনগণ উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here