হবিগঞ্জ শান্তশিষ্ট জেলায় বিভিন্ন থানা এলকায় একের পর এক খুন খারাপির ও অপ্রীতিকর ঘটনা ঘটে চলছে তার প্রতিকার কি?

0
582

সম্প্রতিকালে জানা যায় যে, দুষ্কৃতীদের দাঁড়ায় বিগত ২৩/০৪/২০২১ ইং তারিখ হবিগঞ্জ সদরে পবিত্র কুরআনের হাফেজ আহমদ আলী স্বপন খুন হয়েছেন।গত ২৮/১২/২০২১ ইং তারিখ হবিগঞ্জ শহরে সাইফুল ইসলাম দুষ্কৃতীদের দাঁড়ায় খুন হয়েছেন নবীগঞ্জ সদর উপজেলায় জবা বেগম দুষ্কৃতীদের দাঁড়া খুন হয়েছেন।গত ২৯/১২/২০২১ইং তারিখ হবিগঞ্জ এডভোকেট সমিতির সদস্য এডভোকেট নুরুল আমিন সাহেব দুষ্কৃতীদের দাঁড়ায় আঘাতপ্রাপ্ত হয়েছেন।হবিগঞ্জ জেলা বাসীর ধারণা হবিগঞ্জ একটি শান্তিশিষ্ট জেলা আর এই জেলায় একের পরে এক অপ্রীতিকর ঘটনা ঘটে চলছে। তার প্রতিকার কি আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতা না দুষ্কৃতিকারীদের সফলতা। সাধারণ জনগণের ধারণা দুষ্কৃতিকারী ও খুনিরা অপ্রীতিকর ঘটনা ঘটার পর আইনশৃঙ্খলা বাহিনী অথবা আইনের বিভিন্ন ফাঁকফোকর দিয়ে বিভিন্ন সুবিধা পাওয়াটাও একটি কারণ হতে পারে। যার ফলে একের পর এক দুষ্কৃতিকারী ও খুনিরা বিভিন্ন দুর্ঘটনা ঘটাচ্ছে।

Advertisement

সাধারণ জনগণ মনে করেন আইন শৃঙ্খলা বাহিনী ও সাধারন জনগন আরেকটু সচেতন হওয়া উচিত

এবং কোন খুনিদেরপক্ষে পক্ষপাতিত্ব না করে সঠিক আইন প্রয়োগ করাটাই উচিত।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here