হবিগঞ্জ শহরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মেম্বার আটক, শনিবার, ১৯,ডিসেম্বর, ২০২০ইং

0
575

হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জ শহরের উমেদনগরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে সাহাব উদ্দিন,৪০,নামের এক মেম্বারকে আটক করেছে জনতা,পরে উত্তম মধ্যম দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়। তিনি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার শান্তিপুর গ্রামের মৃত কালা মিয়ার পুত্র ও মিরকা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার, গতকাল শুক্রবার রাত ৯টার দিকে হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকায় ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে, জানা যায়, ইটনা গ্রামের সেলিম মিয়ার মা সুফিয়া বেগম ও তার বোন আকলিমা উমেদনগর এলাকায় বাসা ভাড়া করে বসবাস করে কাজ করে জীবিকা নির্বাহ করে।

Advertisement

গত কয়েকদিন আগে সেলিমের কন্যা (১৩) তার ফুফুর বাসায় তার দাদিকে নিয়ে বেড়াতে আসে,গতকাল শুক্রবার সন্ধ্যায় সাহাব উদ্দিন তাদের বাসায় আসে এবং ৫ শ টাকা দিয়ে কিশোরীর দাদি সুফিয়া বেগমকে বিস্কুট ও সিগারেট এবং জুস আনতে দোকানে পাঠায়,এ সুযোগে লম্পট মেম্বার ঘরে থাকা ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়, কিশোরীর চিৎকারে স্থানীয় লোকজন মেম্বারকে আটক করে সদর থানায় খবর দিলে সদর থানার এস আই সাইদুর রহমানসহ একদল পুলিশ তাকে থানায় নিয়ে আসেন,এ ঘটনায় কিশোরীর ফুফু আকলিমা বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন,ওসি মাসুক আলী, অপরাধ বিচিত্রা হবিগঞ্জ জেলা প্রতিনিধিকে, জানান,

ধর্ষণের অভিযোগে মেম্বারকে আটক করা হয়েছে, আজ শনিবার ভিকটিমের ডাক্তারী পরীক্ষা শেষে আদালতে জবানবন্দির জন্য প্রেরণ করা হতে পারে এবং মেম্বারকেও আদালতে প্রেরণ করা হবে,ওই কিশোরীর ফুফু আকলিমা জানান, মেম্বার দীর্ঘদিন ধরে নারী ও মাদক ব্যবসার সাথে জড়িত,তার কারণে তারা এলাকা থেকে বিতাড়িত হয়ে হবিগঞ্জ এসে বসবাস করছেন,আটক মেম্বার জানান, সামনে নির্বাচনে তাকে হেয় করতে ফাঁসানো হয়েছে। উল্লেখিতরা তার আত্মীয়, অপরাধ বিচিত্রা অনুসন্ধান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here