হবিগঞ্জ লস্করপুরে খোয়াই নদীতে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ

0
504

হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের দক্ষিণচর কালিগঞ্জ গ্রামের পাশে খোয়াই নদী থেকে অজ্ঞাত পুরুষের (৪০) ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকেল ৩টায় হবিগঞ্জ সদর মডেল থানার এসআই আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরীর পর হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মর্গে প্রেরণ করেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী জানান, গতকাল ওই সময় মরদেহটি নদীতে ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। ধারণা করা হচ্ছে উজান থেকে ভেসে এসেছে এই মরদেহ।

Advertisement

তবে পরিচয় পাওয়া যায়নি। এসময় মরদেহের পেন্টের পকেট থেকে ভারতীয় ১০ রুপির একটি নোট ও চাবির ছড়া উদ্ধার করা হয়, অপরাধ বিচিত্রা অনুসন্ধান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here