হবিগঞ্জ পাসপোর্ট অফিসে গড়ে উঠেছে পোষা দালালের সিন্ডিকেট

0
783

বিশেষ প্রতিনিধি ঃ সরেজমিনে গিয়ে হবিগঞ্জ পাসপোর্ট অফিস প্রাঙ্গনে হয়রানীকৃত মানুষের নিকট হইতে জানা যায়, দীর্ঘদিন যাবৎ হবিগঞ্জ পাসপোর্ট অফিস চলে গেছে দালালের সিন্ডিকেটে, সাধারণ মানুষজন দীর্ঘদিন যাবৎ পাসপোর্ট অফিসে গিয়ে হয়রানী হচ্ছেন পাসপোর্ট তৈরীতে। দালাল ছাড়া হবিগঞ্জ পাসপোর্ট অফিসে নেওয়া হয় না, কোন নতুন পাসপোর্ট ফরম। অফিস কর্তৃক দালালদের প্রতি নির্ধারিত চিহ্ন ব্যবহার করে অফিসের পোষা দালালরা ফরম ফিলাক করে দিলে, জমা নেওয়া হয় পাসপোর্ট ফরম।

Advertisement

দালাল কর্তৃক বহু মানুষ পাসপোর্ট করতে গিয়ে ভূল ভ্রান্তিতে পড়ে নিঃস্ব হচ্ছে তাহাদের বিদেশের স্বপ্ন। পাসপোর্ট অফিসের সামনে গড়ে উঠেছে বেঙ্গের ছাতার মত পাসপোর্ট দালালের দোকান। দালালা যেন পাসপোর্ট তৈরীর দোকান নিয়ে বসেছেন।

পাসপোর্ট অফিসের পোষা দালালেরা পাসপোর্ট তৈরী করতে আসা মানুষের নিকট হাতিয়ে নিচ্ছে প্রতিটি পাসপোর্ট ৬-৭ হাজার টাকা কিন্তু সরকারী নির্ধারিত ৩৪৫০/- টাকা ফি ধার্য্য থাকলেও দালালরা এর দ্বিগুন হাতিয়ে নিচ্ছে। যাহা হতে প্রতিটি পাসপার্টে হইতে দালালরা অফিস প্রধানকে দিতে হচ্ছে মোটা অংকের টাকা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here