হবিগঞ্জ জেলা ডিবি পুলিশের (ডিবি)’র বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজা উদ্ধার

0
150

২০,মে,২০২৪ইং হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জ জেলা পুলিশের ডায়নামিক ও বলিষ্ঠ পুলিশ সুপার আক্তার হোসেন, বিপিএম-সেবা অত্র জেলায় যোগদানের পর তার নির্দেশে হবিগঞ্জ জেলা পুলিশ মাদক, জুয়া ও চোরাচালান বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে কাজ করে যাচ্ছে।

Advertisement

তাছাড়াও অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় নিরলস ভাবে কাজ করছে জেলা পুলিশ হবিগঞ্জ।

তাছাড়াও বলিষ্ঠ পুলিশ সুপার আক্তার হোসেন, বিপিএম-সেবা এর নেতৃত্বে জেলায় সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, খুন, ধর্ষণ, পরোয়ানাভূক্ত সাজাপ্রাপ্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, হবিগঞ্জ সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় গত ১৯/৫/২৪ ইং তারিখ রাত অনুমান ০০:৩০ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানাধীন ৬নং শাহজাহানপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড তেলিয়াপাড়া চা বাগান লালঘরের সামনে হতে ৫০ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করে।

পলাতক আসামি ১) আশিক তাঁতি (৩২) পিতা-বিশু তাঁতি গ্রাম- তেলিয়াপাড়া চা বাগান, নতুনটিলা ২) সুজন মিয়া (৩৮) পিতা- বাচ্চু মিয়া, গ্রাম- বেজোড়া ৩) সন্তোষ তাঁতি(৪০) পিতা- মৃত দোরন তাঁতি গ্রাম- উড়িষ্যা লাইন, তেলিয়াপাড়া চা বাগান, সর্ব থানা- মাধবপুর, জেলা -হবিগঞ্জ পুলিশের উপস্থিতি টের পেয়ে উক্ত ৫০ কেজি গাঁজা ফেলে দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলের আশপাশে উপস্থিত সাক্ষীগণ আসামিদেরকে সনাক্ত করে।মাদকের বিরুদ্ধে এ অভিযান চলবে বলে হবিগঞ্জ জেলার এসপি আক্তার হোসেন বিপিএম -সেবা এক প্রেস ব্রিফিং এ বলেন মাদকের বিরুদ্ধে আমি জিরো টলারেন্স মাদক ব্যবসায়ী যেই হোক আমি তাদের ছাড় দিব না।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here