হবিগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রশিদ গ্রেফতার

0
626

হবিগঞ্জ প্রতিনিধি:- হবিগঞ্জ শহরতলীর বড় বহুলা থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আবদুর রশিদকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ মে) দিনগত রাত ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। হবিগঞ্জ ডিবি পুলিশের ওসি শাহ আলম এ খবর নিশ্চিত করেন।আবদুর রশিদ বড় বহুলা এলাকার হুরাই মিয়ার ছেলে।

Advertisement

সে একাধিক মাদক মামলার আসামি।ওসি শাহ আলম জানান, সোমবার রাত ১০টার দিকে তার নেতৃত্বে একদল গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বহুলা এলাকায় অভিযান চালিয়ে রশিদকে গ্রেফতার করে। এসময় তার কাছে ইয়াবাও পাওয়া যায়। ওসি আরও জানান, দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল আব্দুর রশিদ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি মাদক মামলা রয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here