হবিগঞ্জের আজমিরীগঞ্জ বজ্রপাতে ২ কিশোরের মৃত্যু

0
675

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় বজ্রপাতে ২ কিশোরের মৃত্যু ও ৩ জন আহত হয়েছে। শনিবার সকালে এ ঘঠনা ঘটে। নিহত কিশোররা হলো-আজমিরীগজ্জ উপজেলার সদর ইউনিয়নের ৯ নং  ওয়াডের  রনিয়া গ্রামের মৃত. মালেক মিয়ার পুত্র মারফত আলী (১৭) ও আবেদ আলীর পুত্র রবিন (১৭)। আহতরা হলো- একই গ্রামের মৃত মন্নর আলীর পুত্র মাহাবুর (১৩), মফিজ মিয়ার পুত্র পলাশ (১৫) ও ইছাক মিয়ার পুত্র আলামিন (১৮)। স্থানীয় সুত্রে জানা যায়, বাড়ির পার্শ্ববর্ত্তী জমিতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত্যু ঘোষণা করেন।

Advertisement

উপজেলা নিবার্হী অফিসার নাইমা খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে নিহত ২ কিশোরদের পরিবারকে সরকারি নগদ অর্থ সহায়তা ২০ হাজার টাকা ও আহতদেরকে ৫ হাজার টাকা করে দেয়া হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here