হত্যা মামলার আসামি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার

0
196

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে ৪টি হত্যা,৩টি অস্ত্র মামলাসহ ১৫ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এসময় তার কাছ থেকে একটি বন্দুক ও দুটি মোবাইল উদ্ধার করা হয়। 

Advertisement

গ্রেপ্তার জাকির হোসেন সোনাইমুড়ী উপজেলার সোনাপুর  ইউনিয়নের হাসানপুর গ্রামের রফিক উল্লাহর ছেলে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের হাসানপুর গ্রাম  থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।  

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাকির হোসেন ৪টি হত্যা, ৩টি অস্ত্র মামলা সহ ১৫ মামলার আসামি। সে অস্ত্র আইনে মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এ ঘটনায় তার বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় অস্ত্র আইনে আরেকটি মামলা হয়েছে।  

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here