হত্যাকারীরা ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার না হলে আত্মহত্যা করবো

0
649

বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে স্ত্রীর সামনে তার স্বামী নেয়াজ রিফাত শরিফকে (২৫) কুপিয়ে হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে আত্মহত্যা করবেন বলে ঘোষণা দিয়েছেন সাংবাদিক রশিদ আল রুহানী। বৃহস্পতিবার ভোর রাতের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এ ঘোষণা দেন।

Advertisement

তার সেই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-”দিনে দুপুরে বরগুনায় স্ত্রীর সামনে স্বামী রিফাতকে যারা কুপিয়ে হত্যা করেছে তাদেরকে যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হয় তাহলে আমি সাংবাদিক রশিদ আল রুহানী ঘোষণা দিচ্ছি ২৪ ঘণ্টা পার হওয়ার সাথে সাথে আত্মহত্যা করবো। এর দায় বাংলাদেশের সকল আইন-শৃঙ্খলা বাহিনীকে নিতে হবে। ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ, পোস্টটি আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে পৌঁছে দিন।”

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here