সয়াবিনসহ নিখোঁজ ড্রাইভারের সন্ধানের দাবীতে সংবাদ সম্মেলন

0
525

নোয়াখালী প্রতিনিধি: সয়াবিনসহ নিখোঁজ ড্রাইভার ও হেলফারের সন্ধানের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ব্যবসায়ী আলতাফ হোসেন। বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী টিভি সাংবাদিক ফোরাম কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ভূক্তভোগী ব্যবসায়ী আলতাফ হোসেন জানান, গত ৩০ এপ্রিল তিনি ফেনীর কসকা অটো রাইস মিল থেকে ভূঁইয়া ট্রান্সপোর্টের মাধ্যমে কুমিল্লার চান্দিনায় মানহা অটো সোয়া এগ্রোতে প্রায় ২০ হাজার কেজি সয়াবিন পাঠান। যার মূল্য প্রায় ১৪ লাখ টাকা। কিন্তু বিগত ৪ দিনেও উক্ত সয়াবিন সেখানে গিয়ে পৌঁছেনি। এক সাথে ১৪ লাখ টাকার মাল হারিয়ে নি:স্ব হয়ে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী আলতাফ।

Advertisement

এ ঘটনায় ব্যবসায়ী আলতাফ সংশ্লিষ্ঠ থানায় ও নোয়াখালী র‌্যাব অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন। সয়াবিনসহ নিখোঁজ ড্রাইভার ও হেলফারকে ফেতর পেতে ব্যবসায়ী আলতাফ প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here