সড়ক দুর্ঘটনায় প্রান গেল ৪ জনের

0
701

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছে। আহত চারজন। আজ শনিবার সকাল পৌনে সাতটায় উপজেলার গয়ালমারা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের সবার পরিচয় পাওয়া গেলেও নিহত ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত একজনের পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম আলী আকবর (২২)। তাঁর বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলায়। আহত ব্যক্তিদের সবার বাড়িও উখিয়ায়। আহত ব্যক্তিরা হলেন সালাউদ্দিন (৩০), গোফরান (২৫), নূরুল ইসলাম (২২) ও নূরুল ইসলাম (১৮)। চিরিংগা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজারের দিকে শ্যামলী পরিবহনের একটি বাস যাচ্ছিল।

Advertisement

পেছনে ছিল আরেকটি মাইক্রোবাস। বিপরীত দিক থেকে চট্টগ্রামগামী আরেকটি মাইক্রোবাস আসছিল। প্রথমে শ্যামলী পরিবহনের বাসের সঙ্গে চট্টগ্রামগামী মাইক্রোবাসের আংশিক সংঘর্ষ হয়। এ সময় শ্যামলী পরিবহনের বাসটি রাস্তায় দাঁড়িয়ে যেতে সক্ষম হলেও মাইক্রোবাসটি রাস্তার পাশে প্রায় ছিটকে পড়ে। ঠিক সেই মুহূর্তে বাসের পেছনে থাকা মাইক্রোবাসটি ওভারটেক করতে গেল রাস্তার পাশে ছিটকে পড়ে থাকা মাইক্রোবাসের সঙ্গে চূড়ান্ত সংঘর্ষ হয়। দুই মাইক্রোবাসের এ সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন ও উপজেলা হাসপাতালে একজন মারা যান। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন কক্সবাজারগামী ও একজন চট্টগ্রামগামী মাইক্রোবাসের যাত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহত ব্যক্তিদের পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। চিরিংগা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বলেন, তিনটি গাড়িই জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে একজন চালক থাকতে পারেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here