সড়ক দুর্ঘটনায় প্রান গেল দুই স্কুল ছাত্রীর

0
1020

আজ শনিবার দুপুরে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাই স্কুলের সামনে একটি যাত্রীবাহী বাসের চাপায় পৃষ্ট হয়ে দুই স্কুল ছাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে।

Advertisement

নিহতরা হলেন, দৌলতদিয়া মডেল স্কুলের ৯ম শ্রেনীর ছাত্রী জাকিয়া সুলতানা (১৫) ও চাঁদনী (১৫)। নিহত জাকিয়া গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের অমর আলী সরদার পাড়া গ্রামের জালাল শেখের মেয়ে এবং চাঁদনী একই ইউনিয়নের যদু ফকির পাড়া গ্রামের সালাম শেখের মেয়ে। দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম মন্ডল জানান, জাকিয়া সুলতানা ও চাঁদনী দ্বিতীয় সাময়িক পরীক্ষা দিতে দৌলতদিয়া মডেল হাই স্কুলে আসার সময় রাস্তা পার হতে গেলে ঢাকাগামী গোল্ডেন লাইন একটি যাত্রীবাহী বাস উভয়কে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here