খুলনার ডুমুরিয়া উপজেলায় সড়ক দূর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮জন। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- নারায়ন চন্দ্র মন্ডল (৬৮), আসাদুজ্জামান মোড়ল (২৮) ও সাকিবুল ইসলাম (৯)। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা সদরের মাঝের বেড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিল হোসেন জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে চুকনগর থেকে খুলনাগামী একটি বাস স গুটুদিয়া থেকে আসা মাহেদ্রকে ধাক্কা দেয়। মাহেদ্র পাশের ভ্যানের উপর দিয়ে পড়ে। এতে ভ্যানের ঘটনা স্থানে ভ্যানের যাত্রী নারায়ন চন্দ্র মন্ডল ও ভ্যান চালক আসাদুজ্জামান মোড়ল নিহত হন। ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে সাকিবুল ইসলাম মারা যায়। আহত হন সাকিবুল, শাহিনুর রহমান, কবীর সরদার, আমিনুল ইসলাম, সুলতান, আফরোজা বেগম, আতা হোসেনসহ ৭/৮ জন। ঘটনার পর খুলনা-সাতক্ষীরা সড়কে যানচলাচল কিছু সময় বন্ধ থাকে।

