সড়ক দুর্ঘটনায় আহত জাতীয় সংসদের হুইপ

0
750

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হযরত’ সম্বোধন করা রাজশাহী থেকে জয়পুরহাট ফেরার পথে নওগাঁর মান্দা উপজে’লায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জাতীয় সংসদের হুইপ ও জয়পুহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন। বৃহস্পতিবার দুপুরে উপজে’লার ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।সড়ক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন মান্দা থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) মোজাফফর হোসেন। তিনি জানান, হুইপ স্বপনকে উদ্ধার করে মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

Advertisement

এর আগে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হযরত’ সম্বোধন করেছেন সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এর পর থেকেই এই নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয় বিভিন্ন মহলে। গত ৩ ফেব্রুয়ারি সোমবার রাতে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এ সম্বোধন করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here