সড়ক দুর্ঘটনার শিকার ফুটবলার সোহেল রানা

232
2038

সাভারের নয়ারহাটে আজ দুপুরে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন শেখ রাসেল ক্রীড়া চক্রের ফুটবলার সোহেল রানা। ঘটনাস্থলেই তিনি হারিয়েছেন স্ত্রী ঝুমা খাতুন ও তিন বছরের একমাত্র ছেলেকে।

Advertisement

 

আশঙ্কাজনক অবস্থায় সোহেলকে নেওয়া হয়েছে সাভার গণস্বাস্থ্য কমপ্লেক্সে। ফেডারেশন কাপের সেমিফাইনালে বসুন্ধরা কিংসের বিপক্ষে ১-০ গোলে হেরে যাওয়ার পর ক্লাব থেকে দুই দিন ছুটি পেয়েছিলেন সোহেল। এই সুযোগে পরিবার নিয়ে গিয়েছিলেন গ্রামের বাড়ি মানিকগঞ্জে। আজ ছুটি শেষে মোটরসাইকেলে করে ফেরার সময় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা মারলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যায় সোহেলের তিন বছরের ফুটফুটে ছেলে ও স্ত্রী। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ফ্ল্যাট ভাড়া করে থাকতেন সোহেল। বছর চারেক আগে ঝুমা খাতুনের সঙ্গে বিয়ে হয় তাঁর।

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here