হবিগঞ্জে অপরাধ বিচিত্রা পত্রিকার সাংবাদিক মোঃ জমির আলীর, ছেলে খুন

0
823

গত ২২/0৪/২০২১ তারিখ, হবিগঞ্জ সদর উপজেলা পশ্চিম ভাদৈ বাইপাস রোড এলাকায়  সাংবাদিক জমির আলীর বাসার সামনে তার ছেলেকে খুন করেন সন্ত্রাসীরা।

Advertisement

একটি কুচক্রী মহল,ষড়যন্ত্র করে, রাত্র ১০:৩০ টা  সময় সাংবাদিক জমির আলী  ছেলে পবিত্র কুরআনের হাফেজ আহমদ আলী স্বপনকে ধারালো ছুরি দিয়ে বাম চোখের উপরে গাই মারেন।

তাৎক্ষণিক তার ছোট ভাই মোহাম্মদ আলী শিপন এলাকার কতেক লোক নিয়ে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে গেলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা করে, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

কিন্তু সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের

ডাক্তারগণ  সাংবাদিকের  ছেলের চিকিৎসা করা অবস্থায়,২৩/0৪/২০২১, তারিখ সকাল অনুমান ১০:৩০ মিনিটে

 পবিত্র কুরআনের হাফেজ আহমদ আলী স্বপন শেষ বিশ্বাস ত্যাগ করেন।

এ বিষয়ে জমির আলী বলেন, হাসপাতালের নিয়ম কারণ এবং পুলিশের নিয়ম অনুযায়ী কার্যক্রম সম্পন্ন করে,

বিকাল৫:২০ মিনিটে আমার ছেলের লাশ,নিয়ে বাড়ীতে আসছি।

তিনি আরো বলেন,তেতৈয়া আমার বাবার কবরের পাশে আমার ছেলেকে চির নিদ্রায় শায়িত করা হয়।

উল্লেখিত ঘটনার পরিপ্রেক্ষিতে হবিগঞ্জ সদর মডেল থানায়, একটি খুনের মামলা দায়ের করা হয়, এবং হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ  মোঃ মাসুক আলী সাহেব এবং ইন্সপেক্টর অপারেশন মোঃ নাজমুল হক কামাল ও ইন্সপেক্টর তদন্ত দৌস মোহাম্মদসহ অফিসার গনের অক্লান্তিক পরিশ্রমের মাধ্যমে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেন ।

এবং প্রধান আসামির স্বীকারোক্তি অনুযায়ী তাহার বাসা হইতে হত্যায় ব্যবহৃত ধারালো ছুরি উদ্ধার করা হয়।

এবং অফিসার ইনচার্জ সাহেব নেতৃত্বে প্রধান আসামী কে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি,নেওয়া হয়, পরবর্তীতে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়।

বর্তমানে পলাতক আসামিদের কে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।বর্তমানে অপরাধ বিচিত্রা অনুসন্ধান চলমান রয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here