স্বামী কর্তৃক স্ত্রীকে অমানষিক নির্যাতন

0
723

ইয়াবার ট্যাবলেট কেনার টাকার জন্য স্বামী কর্তৃক স্ত্রীকে অমানষিক নির্যাতন করা হয়েছে। ঘটনা ঘটেছে মঙ্গলবার গাজীপুর কালিয়াকৈরের হাবিবপুরে। স্ত্রী মোছাঃ বৃষ্টি আক্তার (২৮) সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বেড়িপোটল চরপাড়া গ্রামের মোঃ আব্দুল কাদের জিলানীর মেয়ে। ইয়াবা ব্যবসায়ী স্বামী আব্দুল হানিফ (৩২) ফরিদপুর জেলার কালকিনি উপজেলার সাহেব রামপুর গ্রামের কাঞ্চন শিকদারের পুত্র। আহত বৃষ্টি জানান, ঘটনার দিন ৩ টায় তাকে বাসা থেকে ১ কিমি দূরে শাল বাগানে নিয়ে স্বামী সহ অপরিচিত ৪ জন তাঁকে বেদম মারপীট করার পর ২০ হাজার টাকার দাবিতে বুকে ছুরি ধরে বৃষ্টির বাবাকে ফোন করাতে বাধ্য করায়।

Advertisement

এদিকে বৃষ্টির বাবা অবস্থা বেগতকি দেখে মেয়ের বিপদের কথা ভেবে বিকাশের মাধ্যে মেয়ে জামাইকে ২০ হাজার টাকা দিয়ে মেয়েকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এসে প্রথমে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। এদিকে চিকিৎসকরা বৃষ্টির অবস্থা খারাপ ভেবে তাকে উন্নত চিকিৎসার জন্য পরামর্শ করলে বৃষ্টিকে সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে করা হয়। বর্তমানে বৃষ্টি এ হাসপাতালেই চিকিৎসা নিচ্ছে। এ বিষয়ে মামলার প্রস্থতি চলছে। এ ব্যাপারে এখন পর্যন্ত কোন মামলা করা হয়নি বলে জানান মেয়ের বাবা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here