স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার

0
561

মেহেরপুরের গাংনী উপজেলা থেকে স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- দাউদ হোসেন (৬০) ও সাইদা খাতুন (৫৫)।

Advertisement

শনিবার (২৭ জুলাই) উপজেলার পোড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্ত্রী সাইদা খাতুনের মরদেহ ছিল বিছানায় আর তার স্বামীর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ পাওয়া যায় ইটভাটায় বলে জানায় পুলিশ।

নিহত দাউদ হোসেন ও তার স্ত্রী সাইদা খাতুন একই এলাকার বাসিন্দা। দাউদ শ্যালোইঞ্জিনচালিত পাখি ভ্যানচালক।

স্থানীয়রা জানান, স্ত্রী সাইদা খাতুনের মরদেহ তার বসতঘরের বিছানায় এবং স্বামী দাউদ হোসেনের ঝুলন্ত মরদেহ বাড়ির পেছনের ইটভাটার পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ।

গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন।

স্বামী আত্মহত্যা করেছে, এ বিষয়ে সন্দেহ নেই। তবে স্ত্রীর মরদেহ নিয়ে সন্দেহ রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া এ বিষয়ে পরিষ্কার বলা যাচ্ছে না।

এ ঘটনায় একটি অপমৃত্যু এবং আরেকটি সাধারণ ডায়েরি অন্তর্ভুক্ত করে তদন্ত করা হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here