স্বামীর মৃত্যুর সাড়ে আট ঘণ্টা পর স্ত্রীরও মৃত্যু

0
767

মঙ্গলবার (২ জুলাই) উপজেলার বারদী ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দু’জন হলেন- ইদ্রিস আলী (৯৮) ও রিজিয়া বেগম (৮৫)।

Advertisement

নিহত ইদ্রিস আলীর আত্মীয় সেলিম হক দিপু  জানান, সোমবার দিনগত রাত ৩টার দিকে বার্ধক্যজনিত কারণে বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজগরের বাবা ইদ্রিস আলীর মৃত্যু হয়। মঙ্গলবার সকাল ১১টার দিকে স্থানীয় পাইকপাড়া স্কুল মাঠে জানাজা শেষে পাইকপাড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

দাফনের আধা ঘণ্টা পর বেলা সাড়ে ১১টার দিকে স্বামীর মুত্যুতে স্ত্রী রেজিয়া বেগম অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে পার্শ্ববর্তী আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ডা. আরিফ মৃত ঘোষণা করেন।

ডা. আরিফ  জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here