স্বামীর প্রাণ নিল মেজাজী স্ত্রী

3
743

স্বামীকে বলেছিলেন বাজার থেকে বেশ কয়েকটি মুরগির রানের টুকরো আনতে। কিন্তু বেচারা ফিরে আসেন মুরগি ছাড়াই। বলেছিলেন ভুলে গেছেন কিনতে। এতে ক্ষেপে যান মেজাজী স্ত্রী।

Advertisement

 

দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে লেগে যায় ঝগড়া। রাগান্বিত স্ত্রী হঠা ক্ষুব্ধ হয়ে হাতের কাছে থাকা ছুরি নিয়ে আঘাত করে স্বামীর গায়ে। আহত অবস্থা হাসপাতালে নিলে মারা যান স্বামী। সম্প্রতি চীনের আনহুই প্রদেশের লুজিয়াং কাউন্টিতে এমন ঘটনায় তোলপাড় দেশটির গণমাধ্যম- বলে এক প্রতিবেদনে জানিয়েছে ডেইলি মেইল। গত ১৩ এপ্রিল এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই দম্পতির এক আত্মীয় বলেন, ‘বিয়ের পর থেকেই খুব খিটখিটে মেজাজের হয়ে উঠেছিলেন ওই নারী।প্রায়ই নাকি স্বামীর গায়ে হাতও তুলতেন। তবে এর কোনো প্রতিবাদই করতেন না তার স্বামী।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here