মাদককে না বলি, মাদকমুক্ত সকলে মিলে দেশ গড়ি। মাদক দেশ ও দেশের জাতির চিরশত্রু। মাদকের ছোবলে পরে ধ্বংশ হচ্ছে তরুন ও যুবসমাজ। এই বিপদ থেকে সাধারণ মানুষ রক্ষা পেতে পারে তারই পরিপ্রেক্ষিত ভোলা জেলা পুলিশ সুপার মোকতার হোসেনের সভাপতিত্বে, ১৮আক্টোবর বুধবার বিকাল ৩টার দিকে বাংলাস্কুল ভাষানী মঞ্চে এক বিশাল মাদক,জঙ্গিবাদ,সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ শফিকুল ইসলাম (বিপিএম) ডিআইজি বরিশাল। গেস্ট অব-অনার হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা দায়রা জজ মোঃ ফেরদাউস।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল অফিসার ক্যাপ্টেন মোসায়েদ, জেলা যুবলীগের সভাপতি ও পৌরমেয়র আলহাজ্ব মনিরুজ্জামান মনির। আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন। উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ ইউনুস, জেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার শফিকুল ইসলাম। সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার, বিটিভির ভোলা প্রতিনিধি সাংবাদিক এম এ তাহের, প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, চেম্বার অব কমার্সেও পরিচালক সফিকুল ইসলাম (শফি) সাধারন সম্পাদক সামস উল আলম মিঠুসহ বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, গ্রাম পুলিশ, বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক প্রমূখ।
আয়োজিত সমাবেশে বরিশাল ডিআইজি শফিকুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ী যতবড় প্রভাবশালী হোক না কেন তাকে ছাড় দেয়া যাবেনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এই দেশে মাদকের কোন আস্তানা থাকবে পারবে না (জিরো টলারেন্স)। মাদক,ইভটিজিং, সন্ত্রাস, জঙ্গিবাদ, চাদাঁবাজ কঠোর হাতে দমন করতে হবে। কোন পুলিশ সদস্যও যদি অপরাধের সাথে জড়িত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পুলিশের বিরুদ্ধে কারো অভিযোগ থাকলে অভিযোগপত্র বক্সে ফেলুন। অপরাধ করে কোন অরাধি ছাড় পাবে না। অপরাধ দমন করতে সকলের এগিয়ে আসতে হবে এবং সচেতনও থাকতে হবে। বাংলাদেশ একটি শান্তি প্রিয়ও দেশ এদেশের মাটিতে কোন অপরাধীকে থাকতে দিবোনা।
পরে সমাবেশ শেষে, ভোলা জেলার বিভিন্ন উপজেলা থেকে স্বেচ্চায়, স্ব-জ্ঞানে, মাদক বিক্রি আর করবে না এবং মাদক পান করবে না এ অঙ্গিকার নিয়ে ৫৫জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী, মাদক বিরোধী সমাবেশে আত্মসমর্পণ করেছেন। এসময় আত্মসর্মপনকারীদেরকে বরিশাল পুলিশের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম শপথ বাক্য পাঠ করিয়ে ফুল দিয়ে বরণ করে নেয় এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়। এর মধ্যে কয়েকজনকে নগদ টাকা, সেলাই মেশিন,গ্যাসচুলা, গ্যাস সিলিন্ডার, ব্যাটারী চালিত রিক্সা হাতে তুলে দেন।
আয়োজিত অনুষ্ঠানে অন্যন্য বক্তরা বলেন, ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোকতার হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা মাদক দমনে কাজ করে যাচ্ছে। বর্তমান পুলিশ সুপার ভোলায় আসা মাত্রই অনেক মাদক ব্যবসায়ী, ইভটিজিংকারী, সন্তান দমন করতে সক্ষম হয়েছে। বিগত দিনের চেয়ে এখন ভোলা জেলা মাদকমুক্ত জেলা হিসেবে পরিচিতি লাভ করতে চলছে। পুলিশ সুপারের সফল দায়িত্বকে সাধুবাদ জানাই ভবিষ্যতেও এমন পুলিশ সুপারের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও সকলে আশাবাদি।
