স্বাধীনতা ও একুশের চেতনা আজ ভূলুণ্ঠিত: মির্জা ফখরুল

0
780

অবি ডেস্কঃ যে চেতনা নিয়ে বাঙালি একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও ৫২’র ভাষা আন্দোলনে ঝাপিয়ে পড়েছিল সেটি আজ ভূলুণ্ঠিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গণতন্ত্রের যে চেতনা নিয়ে মাতৃভাষা বাংলার জন্য ১৯৫২ সালে ভাষা আন্দোলন এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই চেতনা আজ ভূলুণ্ঠিত।

Advertisement

 

অমর একুশে ফেব্রুয়ারির প্রভাত ফেরি শেষে বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

৩০ ডিসেম্বরের ভোটের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ভোটের অধিকারসহ গোটা জাতি আজ তাদের মৌলিক অধিকার হারিয়ে ফেলেছে।কিছুদিন আগে ভোটের নামে জাতির সঙ্গে প্রহসন-প্রতারণা করা হয়েছে।দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার বলতে আজ কিছুই অবশিষ্ট নেই।সবকিছু কেড়ে নেয়া হয়েছে।

সব রাজবন্দির মুক্তি দাবি করে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের মা, যিনি সারাটা জীবন গণতনন্ত্রের জন্য সংগ্রাম করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গত এক বছর কারাগারের অন্ধকার প্রকোষ্টে আটক রাখা হয়েছে। বিএনপির হাজার নেতাকর্মী-সমর্থকদের মিথ্যা মামলায় আটকে রাখা হয়েছে। আমরা অবিলম্বে খালেদা জিয়াসহ কারাবন্দি সব নেতাকর্মীর মুক্তি দাবি করছি।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমরা মনে করি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অমর একুশের চেতনা সহায়ক ভূমিকা পালন করবে।

বাংলাদেশ একদলীয় রাষ্ট্রে পরিণত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ৫২-এর মূল চেতনা ছিল গণতন্ত্রের, আমাদের বাক স্বাধীনতার যে স্বাধীনতা সেটিও সম্পূর্ণভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছে। বাংলাদেশ এখন একটি একদলীয় রাষ্ট্রে পরিণত হয়েছে। যা এদেশের কারও কাঙ্ক্ষিত নয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, নির্বাহী সদস্য রফিক সিকদারসহ অন্যরা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here