স্বরাষ্টমন্ত্রী ও আইজিপির শ্রদ্ধা

0
986

অপরাধ বিচিত্রাঃ মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইনে শহীদ পুলিশ স্মৃতিস্তম্ভে প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।

Advertisement

 

এরপর পুলিশ পরিবারের পক্ষ থেকে আইজিপি সশস্ত্র সালাম প্রদর্শন করেন। এ সময় বিউগলের করুণ সুর বেঁজে ওঠে। স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, র‍্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here