স্বপ্নের স্বাধীনতা বইটি প্রশংসনীয় প্রিয় পাঠক  আজই সংগ্রহ করুন

0
910

প্রিয় পাঠক স্বপ্নের স্বাধীনতা আজ সংগ্রহ করুন- যশোরের লেখক প্রণবের ১ম কাব্যগ্রন্থ প্রকাশি ডিজিটাল শহর যশোর জেলার অভয়নগর থানার অন্তর্গত ভূলাপাতা গ্রামে জন্মগ্রহণ করেন প্রণব মন্ডল।তিনি ছিলেন মধ্যবিত্ত ঘরের ছেলে।ছেলেবেলা থেকেই সাহিত্যের প্রতি অধম্য তৃষ্ণা ছিলো তার।পাখি ডাকা ,ছায়া ঘেরা একটি নিবিড় সবুজের এই জনপদে বেড়ে উঠেছেন ।গ্রামের প্রাথমিক স্কুলে তার লেখাপড়া শুরু হয়।একে একে মাধ্যমিক ,উচ্চ মাধ্যমিক গন্ডিও তিনি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।পরবর্তীতে সাহিত্যের প্রতি আকৃষ্টতা তার লেখনীকে আরও সমৃদ্ধ করেছে।

Advertisement

এরপর স্নাতকে বিশ্ববিদ্যালয়ে তিনি ইংরেজীতে চান্স পান ও ভর্তি হন।তারপর থেকেই তিনি নিয়মিত পাঠ্যবিষয়ের পাশাপাশি সাহিত্যচর্চা শুরু করেন।পড়াশোনার পাশাপাশি তিনি নিজেকে বিভিন্ন কর্মকাণ্ডে নিয়োজিত রেখেছেন।বর্তমানে তিনি জনপ্রিয় পত্রিকা  দৈনিক আলোকিত ও দৈনিক বাংলাদেশ টাইমস্ ও ইংরেজী পত্রিকায় নিউজপেপার অলিপির্য়াড এ জেলা ,উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

এছাড়া তিনি যশোর জেলায় বাংলাদেশ ব্রিটিশ কাউন্সিলের অধীন সরকারি P4D প্রোগ্রামেও যুক্ত। লেখক এর অসাধারণ বিভিন্ন  কবিতা ,ছড়া ও কলাম লিখেছেন।ছোট -বড় বাংলা ও ইংরেজী মিলে তার অনেক কবিতা প্রকাশিত হয়েছে। এবার অমর একুশে  গ্রন্হমেলায় তার লেখনীর হাতেখড়ি হয়।

তার ১ ম যৌথ কাব্যগ্রন্থ ‘স্বপ্নের স্বাধীনতা’  বের হয়েছে।বইটির প্রকাশনায় রয়েছে দিপ্রান্তিক প্রকাশনী এবং সম্পাদনায় ও সংকলনে সহায়তা করেছেন শ্রদ্বেয়  ভাই মো: আজিজুল ইসলাম।প্রচ্ছদে রয়েছে কারুধারা।বইটির মূল্য ধরা হয়েছে ১৫০ টাকা ।

বইটি পাওয়া যাচ্ছে মেলায় ১৩৬ নং স্টলে এবং www. rokomari .com.  প্রকাশক বলেন, বইটিতে মানুষের স্বপ্নের স্বাধীনতার সাথে বাস্তবতার অনেক সঙ্গতি দেখানো হয়েছে। কবিতাগুলোতে। পাঠক মহলে এটা ভালো সাড়া পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here