স্প্রিট অফ দ্যা কমিউনিটি অ্যাওয়াড ২০২০

3
1362

অপরাধ বিচিত্রা:

Advertisement

এসই ফাউন্ডেশন ইউকে এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামিট-২০২০ ও স্প্রিট অফ দ্যা কমিউনিটি অ্যাওয়ার্ড-২০২০ অনুষ্ঠিত হয়ে গেলো রবিবার ২৩ শে ফেব্রুয়ারি-২০২০ রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক ইএনকেলেব ক্লাবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাষা সৈনিক ড. জসিম উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন এসই ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান শেখ মোহাম্মদ ইয়াওর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধা ডক্টর নাসিমা চৌধুরী, জাতীয় পার্টির সাবেক ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার হেনা পন্নী খান, খান মিউজিক মিডায়া এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যন গীতিকবি ও সাংবাদিক মো: আলমগীর হোসাইন খান (ইমন), এসই ফাউন্ডেশন ইউকের সেক্রেটারি জেনারেল সুশান্ত কাসহোরি সুমন‘র সঞ্চালনায় বেটার বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসুদ এ খান, পরিবর্তন বাংলাদেশ এর চেয়ারম্যান মিছবাহ আহমেদ, ঝলক ফাউন্ডেশন এর চেয়ারম্যান জাহিদ আহমেদ চৌধুরি, ইউকে টিভি নিউজ প্রেজেন্টর শরিফ ইসলাম, লন্ডন প্রবাসী ও ব্যবসায়ী শাহ আলম সহ গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। কবিতা, সাংবাদিকতা ও সংগীতাঙ্গনে বিশেষ আবদান রাখার জন্য গীতিকবি ও সাংবাদিক মো: আলমগীর হোসাইন খান (ইমন) কে  স্প্রিট অফ দ্যা কমিউনিটি অ্যাওয়াড-২০২০ প্রদান করা হয় অনুষ্ঠানের শেষাংশে মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এসই ফাউন্ডেশন ইউকে একটি সামাজিক সংগঠন। এর আগে এসই ফাউন্ডেশন ইউকে এর মাধ্যমে বহুবার জিনিয়াস আওয়ার্ড প্রদান করা হয়, এছাড়াও দীর্ঘদিন ধরে দেশে বিদেশে বিভিন্ন সামাজিক  কাজ করে যাচ্ছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here