স্ত্রী ও শাশুড়িসহ ৬ জনের বিরুদ্ধে জল্লাদ শাহজাহানের মামলা

0
182

প্রতারণার অভিযোগে স্ত্রী সাথী আক্তার ফাতেমা ও শাশুড়ি শাহিনুর বেগমসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা
করেছেন জল্লাদ শাহজাহান ভূঁইয়া।
তিনি ৪৪ বছর জেল খেটে ৯ মাস আগে কারামুক্ত হন।

Advertisement

রোববার (৩১ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একেএম রকিবুল হাসানের আদালতে এ মামলা
করেন তিনি।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভি যোগেরে বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে
২৭ জুন প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

অন্য আসামিরা হলেন- শাহজাহানের শ্বশুর বাড়ির স্বজন দীন ইসলাম, আজিদা বেগম, রাসেল ও বাবলু।
মামলার বিষয়ে জল্লাদ শাহজাহান বলেন, বড় আশা করে সংসার পেতেছিলাম। কিন্তু স্ত্রী ও তার স্বজনরা আমাকে
প্রতারণার ফাঁদ ফেলে। বিয়ের দেড় মাস পর আমার কাছ থেকে নেওয়া দশ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে
যায়। এর কয়েক দিন পর আদালতে গিয়ে আমার স্ত্রী সাথী উল্টো আমার নামে মিথ্যা অভিযোগে যৌতুকের মামলা
করে। আমি আইনজীবীর পরামর্শেআমার স্ত্রীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছি। আমি ন্যায়বিচার চাই। আদালতে
আমি ন্যায়বিচার পাব বলে আশা করি।

শাহজাহানের আইনজীবী মো. ওসমান গনি বলেন, প্রতারণার অভিযোগে জল্লাদ শাহজাহান তার স্ত্রী ও শাশুড়িসহ ৬
জনের বিরুদ্ধে মামলা করেছেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ডকরেন। পরে মামলাটি তদন্তের জন্য পিবিআইকে
তদন্ত করে আগামী ২৭ জুন প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here