স্ত্রীকে হত্যার পর তালাবদ্ধ ঘরে শিশু সন্তানকে রেখে পালিয়ে যায়

0
727

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীকে হত্যার পর তালাবদ্ধ ঘরে শিশু সন্তানকে রেখে পালিয়ে যাওয়া স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফতুল্লার বক্তাবলী এলাকা থেকে সোমবার রাতে চাঞ্চল্যকর এই মামলার আসামি আল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ। আটক আল আমিন ফতুল্লার কোতালেরবাগ এলাকার মৃত আছিল্লা সর্দারের ছেলে। নিহত রিমা পাবনা জেলা সদরের পশ্চিম সাধুপাড়া গ্রামের রুতাব শেখের মেয়ে।

Advertisement

তিন বছর প্রেমের সম্পর্কের পর রিমা বখাটে মাদক ব্যাবসায়ী আল আমিনকে বিয়ে করেছিলেন। গত ২৯ মার্চ বিকেলে ফতুল্লার কোতালেরবাগের নিজ বাড়িতে স্ত্রী রিমাকে হত্যা করে মরদেহের পাশে দেড় বছরের শিশু সন্তান নাহিদকে রেখে পালিয়ে যান আল আমিন। এ ঘটনার তিন দিন পর শিশুর চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখেন শিশুটি তার মৃত মায়ের আঙ্গুল চুষছে। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং শিশুটিকে তার চাচি মাহিনুরের কাছে হস্তান্তর করে। শুক্রবার ৩০ মার্চ রাতে রিমার মা জোসনা বাদী হয়ে আল আমিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) শাহজালাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে আল আমিনকে ফতুল্লার বক্তাবলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। রিমার মা জোসনা বেগমের অভিযোগ, স্বামী, শাশুড়ি ও ননদ মিলে রিমাকে হত্যা করেছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here