গলাটিপে হত্যার পর আলামত নষ্ট করতে স্ত্রীর লাশে আগুন দিয়েছে পাষণ্ড স্বামী। রাজধানীর মুগদার ব্যাংক কলোনি এলাকা থেকে বুধবার (১৭ এপ্রিল) সকালে হাসি বেগম (২৭) নামের ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণয় কুমার সাহা জানান, গত আট মাস আগে হাসি বেগম ও কোমলের বিয়ে হয়। এটি উভয়েরই দ্বিতীয় বিয়ে ছিল। পারিবারিক কলহের জেরে গলাটিপে হত্যার পর স্ত্রীর লাশে কেরোসিন ঢেলে আগুন দেন পাষণ্ড স্বামী। আলামত মুছে ফেলতে সে এই কাজ করেছে। তিনি বলেন, ঘাতক কমলকে আটক করা হয়েছে। বিস্তারিত জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য হাসির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

