স্কুল শিক্ষকের অত্যাচারের খবর পেয়েই একে-৪৭ নিয়ে স্কুলে গেলেন ছাত্রের বাবা

0
1075

এক স্কুল ছাত্র বাড়ি ফিরে জানালো, স্যার তাকে থাপ্পড় মেরেছেন। এরপর শিক্ষককে ‘শিক্ষা’ দিতে ‘একে-৪৭’ রাইফেল নিয়ে স্কুলে গেলেন তার বাবা।

Advertisement

 

তবে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার আগে নিরাপত্তা কর্মীরা আটক করে তাকে। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। জানা যায়, ছেলের অভিযোগের মাত্র ১ ঘণ্টার মধ্যেই একটা একে-৪৭ রাইফেল হাতে নিয়ে স্কুলে চলে যান বাবা। ঢুকেই হুংকার দিলেন- ‘কে মেরেছে আমার ছেলেকে? তাকে আমি এখনি শেষ করব।’ সাতাশ বছর বয়সী ক্রিস্টোফার ফ্রিম্যানকে এই অবস্থায় দেখে আটকে দেন লেক মিডল স্কুলের নিরাপত্তা কর্মীরা। এরপর তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। স্কুলচত্বরে বন্দুক নিয়ে প্রবেশের অপরাধে পুলিশ ফ্রিম্যানকে গ্রেফতার করেছে। তার কাছে মিলেছে একটি গুলি ভর্তি রাইফেল। পুলিশি জেরায় ফ্রিম্যান জানিয়েছেন, গত বছর তিনি বন্দুকটি কিনে রেখে দিয়েছিলেন। কোথাও ব্যবহার করেননি। কিন্তু ছেলের মুখে স্কুল শিক্ষকের অত্যাচারের খবর পেয়েই নাকি তার মনে পড়েছে কিনে রাখা আগ্নেয়াস্ত্রের কথা। আর সেটি ব্যবহার করতেই চলে গিয়েছিলেন স্কুলে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here