স্কুল ছাত্রকে জবাই করে হত্যা

0
661

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা সদরের আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র মারুফ হোসেন হৃদয় (১৫) কে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা।রোববার  সকাল সাড়ে ৮টায় হাজীগঞ্জ থানা পুলিশ বিদ্যালয় সংলগ্ন একটি চায়ের দোকানের ভিতর থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে। হৃদয় হাজীগঞ্জ পৌর এলাকার ৪নং ওয়ার্ড ঘোষাই বাড়ীর মোঃ ফারুক হোসেনের ছেলে।

Advertisement

স্থানীয়রা জানান, সকালে চা দোকানদার মোঃ ফরিদ দোকান খুলতে এসে স্কুল ছাত্রের মরদেহ দেখতে পায়। এ সময় ওই স্থানে থাকা লোকজন পুলিশকে খবর দিলে থানার ওসিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসে। বিদ্যালয়ের সীমানা প্রাচীরের আভ্যন্তরে প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যাক্ত ভবন ও বিদ্যালয়ের মুল গেটের মধ্যে রক্তের দাগ রয়েছে।

স্থানীয়দের ধারণা দূর্বৃত্তরা ওই ছাত্রকে পরিত্যাক্ত ভবনে হত্যা করে বিদ্যালয়ের পাশের এ চায়ের দোকানে মরদেহ রেখে চলে যায়।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন রনি জানান, খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় স্কুল ছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে দূর্বৃত্তরা দোকানে রেখেগেছে। হত্যার কারণ তদন্ত ছাড়া এই মুহুর্তে বলা সম্ভব নয় বলে থানা পুলিশ জানান। ময়না তদন্তের জন্য লাশ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here